Sunday, April 5, 2026

রাহুলকে ভর্ৎসনা গোয়েঙ্কার, কী কারণে হার মুখ খুললেন লখনৌ অধিনায়ক

Date:

Share post:

গতকাল আইপিএল-এর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দশ উইকেটে হারে লখনৌ সুপার জায়ান্ট। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬৫ রান করে লখনৌ। জবাবে ব্যাট করতে সহজেই জয় তুলে নেয় হায়দরাবাদ । সৌজন্যে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। কী কারণে হার? এই নিয়ে মুখ খোলেন দলের অধিনায়ক কেএল রাহুল। বললেন পাওয়ার-প্লেতে দল ভালো রান করতে পারেনি। এদিকে এই ম্যাচের পর দেখা যায় লখনৌ অধিনায়ক রাহুলকে প্রকাশ্যেই ভর্ৎসনা করেন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যদিও এই ঘটনার পর সমালোচনার মুখে পড়েন তিনি।

ম্যাচের পর দলের হার নিয়ে রাহুল বলেন, “ ম্যাচ হারলে সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা খুবই সহজ। আমরা পাওয়ার প্লে-তে অন্তত ৪০-৫০ রান কম তুলেছি। উইকেট হারানোর পর ছন্দটাই খুঁজে পাইনি।“ এদিকে নিজেরা রান না পেলেও বিপক্ষ দলের ব্যাটিং-এর প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেন, “ কোনও ভাষাই খুঁজে পাচ্ছি না। এরকম ব্যাটিং আগে টিভিতে দেখেছি। কিন্তু এদের অবিশ্বাস্য ব্যাটিং দেখলাম। প্রতিটা বলই ব্যাটের মাঝখানে লাগছে মনে হচ্ছিল। ওদের দক্ষতাকে কুর্নিশ। ছয় মারার দক্ষতায় প্রচুর শান দিয়েছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় ইনিংসে পিচ কেমন আচরণ করেছে সেটা বোঝার সুযোগই পেলাম না। প্রথম বল থেকে ওরা যেভাবে মারতে শুরু করল, তাতে ওদের থামানো কঠিন ছিল।“

এদিকে ম্যাচের পর দেখা যায়, লখনৌ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নেমে আসেন মাঠে। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন। তাঁর আচরণ দেখেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন। সঞ্জীব গোয়েঙ্কার দাপটের সামনে রাহুল কিছু বলতেই পারেননি। তিনি চুপচাপ মাথা নীচু করে দাঁড়িয়েছিলেন। গতকাল প্রথমে ব্যাট করে ১৬৫/৪ তোলে লখনৌ। জবাবে ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। অভিষেক শর্মা এবং ট্রেভিস হেডের দাপটে জেতে তারা। ৭৫ রানে অপরাজিত অভিষেক। ৮৯ অপরাজিত ট্রাভিস।

আরও পড়ুন- দলগঠন নিয়ে প্রস্তুতি শুরু লাল-হলুদের, আজ বৈঠক 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...