Monday, April 6, 2026

আগামিকাল মনোনয়ন জমা অভিষেকের, হতে পারে রোড শো-ও

Date:

Share post:

 

শুক্রবার মনোনয়ন জমা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। ওই দিন দুপুর সাড়ে ১২ টায় আলিপুরে জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। সঙ্গে ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভার বিধায়করাও হাজির থাকবেন। মনোনয়ন ঘিরে হাজরা থেকে গোপালনগর- একটি রোড শো হতে পারে।

লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে বাংলার উত্তর থেকে দক্ষিণ চষে ফেলছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সভা, রোড শো-র পাশাপাশি চলছে নির্বাচনী রণকৌশল ঠিক করার সাংগঠনিক বৈঠকও। তবে, নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) বরাবরই অভিষেকের কাছে আলাদা আবেগ। ২০১৪ সালে প্রথমবার এই কেন্দ্র থেকে ৭১ হাজারের কিছু বেশি ভোটে জয়ী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৯ সালের জয়ের ব্যবধান তিন গুণ বাড়িছিলেন অভিষেক। এবার সেই জয়ের ব্যবধান চার লাখ করার বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী।

যে কোনও সমস্যায় অভিষেককে পাশে পান ডায়মন্ড হারবারের মানুষ। কোভিড থেকে আমফান, ইয়াস- নিজের কেন্দ্রের মানুষের জন্য ঝাঁপিয়ে ছিলেন অভিষেক। দিনে দিনে দেশের মধ্যে ডায়মন্ড হারবার মডেল হয়ে উঠেছে। এই কেন্দ্রে অভিষেকের জয় শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।







Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...