Thursday, April 9, 2026

মনোনয়ন ঘিরে আলিপুরে ধুন্ধুমার, তৃণমূলের উপরে চড়াও হওয়ার অভিযোগ বামেদের বিরুদ্ধে

Date:

Share post:

মনোনয়ন জমা দেওয়া নিয়ে রীতিমতো উত্তপ্ত আলিপুর (Alipore)। বৃহস্পতিবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের (Mala Roy to file nomination) মনোনয়ন জমা দেওয়ার কথা। সেইমতো তৃণমূলের কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন। সেই সময় বামেদের প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমা দিতে আসা সিপিআইএমের কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের উপর চড়াও হন। দুপক্ষ বচসায় জড়িয়ে পড়েন। দুপক্ষের তর্কাতর্কি হাতাহাতি পর্যন্ত গড়ালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই পুলিশ ব্যারিকেড করে সবটা সামাল দেওয়ার চেষ্টা করলে বাম কর্মী সমর্থকেরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মালা রায়ের মনোনয়ন ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপরই সেখানে হাজির হন সিপিআইএম প্রার্থীর অনুগামীরা এবং রীতিমতো তৃণমূলের সঙ্গে হাপাহাটিতে জড়িয়ে পড়েন তারা। বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যান প্রার্থী মালা রায়। তিনি সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তৃণমূল প্রার্থী জানিয়েছেন মানুষের সমর্থন রয়েছে তাঁদের সঙ্গে, তাই যে যতই ঝামেলা করার চেষ্টা করুক না কেন ভোট নির্বিঘ্নেই হবে।

 

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...