Friday, April 3, 2026

কাঠগড়ায় উঠতেই ‘ভয় দেখানো’র তত্ত্ব! EC-তে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের

Date:

Share post:

সন্দেশখালি ইস্যুতে বিজেপির আসল চেহারা সামনে আসতেই বিজেপির জঘন্য রাজনীতি নিয়ে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের মহিলাদের বদনাম করতে বিজেপি টাকা ছড়িয়ে যে কলঙ্ক রাজ্যের নামে গোটা দেশে ছড়িয়েছে সেই ‘ইকোসিস্টেমে’রই শরিক ছিল জাতীয় কমিশনগুলি, তৃণমূলের তরফ থেকে এই অভিযোগও তোলা হয়। তার মধ্যে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নামে তৃণমূল পদক্ষেপ নিতে চলেছে শুনেই এবার নির্বাচন কমিশনের (Election Commission of India) দ্বারস্থ জাতীয় মহিলা কমিশন। জোর করে ‘অভিযোগ প্রত্যাহারের’ অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো এনসিডব্লু (NCW)।

সন্দেশখালি নিয়ে একাধিক ভিডিও সামনে এসেছে। স্থানীয় মহিলারা বিজেপির চাপে জোর করে ভুয়ো অভিযোগ দায়ের করার দাবিও করেছেন। অনেকে বিজেপি প্রভাবিত অভিযোগ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন প্রকাশ্যে। এরপরই তৃণমূলরে পক্ষ থেকে তুলে ধরা হয় কীভাবে সন্দেশখালিকে একটা ইস্যু হিসাবে তুলে ধরার জন্য বিজেপির নেতারা স্থানীয় মহিলাদের ব্যবহার করে জাতীয় মহিলা কমিশন ও জাতীয় নারী সুরক্ষা কমিশনকে কাজে লাগিয়েছিল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Sashi Panja) জানান বিজেপির নেতাদের পাশাপাশি জাতীয় কমিশনের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসকদল।

এরপরই তড়িঘড়ি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে এনসিডব্লু। সন্দেশখালির মহিলাদের ভয় দেখিয়ে মামলা প্রত্যাহার করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় চেয়ারপার্সন রেখা শর্মার লেখা চিঠিতে। এতদিন পর্যন্ত রাজ্যে সূঁচ পড়লে ছুটে আসতেন যে কমিশনের নেত্রীরা, তারা এখন সত্য প্রকাশিত হওয়ার পর আর সন্দেশখালি যাওয়ার সাহস দেখাচ্ছেন না। মহিলারা যদি সত্যিই বিপদে থাকেন তবে তাঁদের পাশে দাঁড়ানোর যে কর্তব্য জাতীয় কমিশনের ছিল, তা থেকে সরে এসে এখন তাঁরা নিজেরাই নির্বাচন কমিশনের আশ্রয় নিচ্ছেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...