Monday, April 6, 2026

প্রথম দুদফায় গরমিলের অভিযোগ, কমিশনকে ভোটের হার প্রকাশের সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কত ভোট পড়ল? লোকসভা নির্বাচনে প্রথম দুদফায় ভোটের হার নিয়ে বিস্তর গরমিলের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সম্প্রতি সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে তৃণমূলের (TMC) তরফে অভিযোগও জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলাও দায়ের করে বিরোধীরা। শুক্রবার এই মামলায় ভোটের হার প্রকাশের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে (Election Commission) সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। এদিন শুনানিতে আদালত নির্দেশ দেয়, আগামী চারদফা ভোটের ক্ষেত্রে নির্বাচন শেষের ৪৮ ঘণ্টার মধ্যে ভোটদানের চূড়ান্ত হার জানাতে হবে নির্বাচন কমিশনকে।

১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, প্রথম দফা ভোটের ১১ দিন পর কমিশন ভোটের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করে। দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর ভোটের হার জানায়। বিকেল ৫টা পর্যন্ত কোথায় কত ভোট পড়ল ভোটের দিনই তা প্রকাশ করে নির্বাচন কমিশন (Election Commission)। পরে চূড়ান্ত ভোটের হার জানানো হয়। কিন্তু প্রথম ও দ্বিতীয় দফার এক্ষেত্রে ভোটের দিনের হার ও পরে জানানো হারের মধ্যে ৫ থেকে ৭ শতাংশ ভোট বৃদ্ধির ঘটনা ঘটে। এই উদাহরণ তুলে কারচুপির অভিযোগ করে বিরোধীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিজেপি দলের নেতৃত্বের অভিযোগ, বিকেল ৫টার পরেও যাঁরা ভোটের লাইনে থাকেন, সেই সংখ্যাটাই পরে চূড়ান্ত ভোটদানের হারের সঙ্গে যোগ হয়। কিন্তু তাঁদের দাবি ওই হার কখনোই ৫ থেকে ৭ শতাংশ হওয়া সম্ভব নয়। বিরোধীদের অভিযোগ, যেখানে বিজেপির কম ভোট পোল হয়, সেখানেই নোটিশ জারি করে কমিশন ভোটদানের হার বাড়িয়ে দিয়েছে। এরপরই কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুনানিতে কমিশনের সাফাই, চূড়ান্ত ভোটদানের হার প্রকাশের ক্ষেত্রে কিছু কাজ থাকে। সেগুলি শেষ করতে ভোটের পর আরও একদিন প্রয়োজন। এরপরই শীর্ষ আদালত নির্দেশ দেন, ভোট শেষের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে চূড়ান্ত ভোটের হার প্রকাশ করতে হবে।





Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...