Wednesday, April 8, 2026

ভূতুড়ে শপিং মলের সংখ্যা বাড়ছে, কোটি কোটি টাকা লোকসান লগ্নিকারীদের

Date:

Share post:

ভূতুড়ে শপিং মলের সংখ্যা বেড়ে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে লগ্নিকারীদের। একটি সমীক্ষা রিপোর্টে দেশের ৮টি শহরের নামও প্রকাশ করা হয়েছে। দেশের এই শহরগুলিতে ভূতুড়ে শপিং মলের সংখ্যা ক্রমাগত বাড়ছে।২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভূতুড়ে শপিং সেন্টারের সংখ্যা ৫৭ থেকে ৬৪টি হয়েছে। এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসানের অঙ্কও বেড়েছে। ভূতুড়ে শপিং সেন্টারের সংখ্যা বৃদ্ধির কারণে ৬৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। যে মলগুলোর ৪০ শতাংশের বেশি জায়গা খালি থাকে তাকে বলা হয় ঘোস্ট মল।’থিঙ্ক ইন্ডিয়া থিঙ্ক রিটেইল 2024′ নামে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দেশের আটটি শহরের মোট ৬৪টি খালি মলের মধ্যে ২১টি মল দিল্লি-এনসিআর-এ রয়েছে।

বেঙ্গালুরুতে ১২টি এবং মুম্বইতে ১০টি রয়েছে। একইভাবে, কলকাতায় ৬, হায়দরাবাদে ৫, আহমেদাবাদে ৪ এবং চেন্নাইতে ও পুনেতে তিনটি। রিপোর্ট অনুযায়ী, ভূতুড়ে মলের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে অর্থাৎ দিল্লি-এনসিআর-এ ৫৩ লক্ষ বর্গফুট এলাকায় ঘোস্ট শপিং সেন্টার রয়েছে।এছাড়াও আহমেদাবাদ, কলকাতা, হায়দরাবাদের মতো বড় শহরগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৩ সালে মোট শপিং সেন্টারের সংখ্যা কমে ২৬৩ হয়েছিল। গত বছর ১৬টি শপিং মল বন্ধ ছিল দেশজুড়ে। রিপোর্ট অনুযায়ী কলকাতায় ২০২৩ সালে ১১ লাখ স্কোয়ার ফিট ভূতুড়ে শপিং সেন্টার রয়েছে। যা কিনা ২০২২ সালে ছিল মাত্র 3 লাখ স্কোয়ার ফিট। কলকাতায় ৪টের মধ্যে একটি শপিং মলই ভূতুড়ে শপিং মল হিসেবে রেজিস্টার হয়েছে বলেও রিপোর্টে জানা গিয়েছে।




Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...