Saturday, April 4, 2026

কে দিয়েছিলেন শ্রেয়স-ঈশানকে শাস্তি? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা না শোনার জন্য সম্প্রতি শাস্তি হিসাবে শ্রেয়স আইয়র , ঈশান কিষাণকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছিল এই শাস্তির নেপথ্যে রয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তবে এই নিয়ে এবার মুখ খুললেন বোর্ড সচিব। জানালেন এই শাস্তির পেছনে কোন হাত নেই তাঁর। জয় শাহ জানান, এই নির্দেশ তিনি দেননি। অন্য এক জনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এই নিয়ে এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “ আপনারা ভারতীয় ক্রিকেটের সংবিধান খুলে দেখতে পারেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেটা আমি সবাইকে জানাই। আমি সিদ্ধান্ত নিই না। দুই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেট না খেলায় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিল। সেই সিদ্ধান্ত নিয়েছিলেন অজিত আগারকার।” এরপরই তিনি আরও বলেন, “আমাদের দেশে ক্রিকেটারের অভাব নেই। নতুন ক্রিকেটার উঠে আসছে। তাদের জায়গা দিতে হবে। তাই কেউ ভুল করলে শাস্তি পেতে হবে। কারও জায়গা চিরস্থায়ী নয়।“

তবে শ্রেয়স-ঈশানকে বার্ষিক চুক্তি থেকে বাঁদ দেওয়া হলেও, তাদের আবার জায়গা হতে পারে বলে জানান বিসিসিআই সচিব জয় শাহ। এই নিয়ে তিনি বলেন, “ ঈশান ও শ্রেয়স জাতীয় দলে জায়গা না পেলেও আইপিএলে খেলছে। ওখানে ভাল খেললে ওরা নজরে পড়বে। ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ধারাবাহিক ভাবে ভাল খেললে আবার ভারতীয় দলে ঢুকতে পারে ওরা। সেটা পুরোটাই নির্বাচক ও ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।” তবে এই কথায় এটা স্পষ্ট ভারতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে দুই ক্রিকেটারকে।

আরও পড়ুন- রাহুল-গোয়েঙ্কার বিতর্ক, লখনউ অধিনায়কের পাশে দলের এই বিদেশি সতীর্থ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...