Monday, April 13, 2026

আরসিবি ম্যাচের আগে অধিনায়ক বদল দিল্লির

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। তার আগে অধিনায়ক বদল করল দিল্লি। একম্যাচ নির্বাসিত হওয়ায় জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারবেন না ঋষভ পন্থ। সেই ম্যাচের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি।ব্যাঙ্গালুরু ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এবারের আইপিএলে দিল্লি তিনটি ম্যাচে সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। সেই কারণেই পন্থকে শাস্তি দিয়েছে বোর্ড।

এই নিয়ে দিল্লির কোচ রিকি পন্টিং বলেন ‘‘রবিবারের ম্যাচে দলকে নেতৃত্ব দেবে অক্ষর। গত দু’মরশুম ধরে ও দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছে। আইপিএলে যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার অক্ষর। আন্তর্জাতিক ক্রিকেটেও অক্ষরের অভিজ্ঞতা যথেষ্ট। ক্রিকেট সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রয়েছে ওর। নতুন দায়িত্ব পেয়ে অক্ষরও যথেষ্ট উত্তেজিত।”

চলতি আইপিএল-এ প্রথমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য পন্থের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছিল। দ্বিতীয়বার বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পর মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয়েছিল পন্থের। তৃতীয় বার একই ভুল করলে যে একটি ম্যাচ থেকে নিলম্বিত হতে হবে তা তখনই জানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কারণেই আরসিবি ম্যাচে নেই পন্থ।

আরও পড়ুন- ম্যাচ হারলেও গুজরাতের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন মাহি

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...