Saturday, April 4, 2026

ভোটের কয়েকঘণ্টা আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার ব্যাগভর্তি বোমা, কড়া শাস্তির দাবি তৃণমূলের 

Date:

Share post:

নির্বাচনের আর বেশি কয়েকঘণ্টা বাকি। আর তার আগেই নদিয়ার (Nadia) রানাঘাট (Ranaghat) লোকসভার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায় বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাটের বিজেপির পঞ্চায়েত সদস্য দিবাকর রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি বোমা। রবিবার সকালে খবর পেয়েই গ্রামে পৌঁছে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে। যদিও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রানাঘাটে নির্বাচন। আর তার আগেই বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় অবিলম্বে দিবাকরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল (TMC)।

পুলিশ সূত্রে খবর, রানাঘাট পুলিশ জেলার কৃষ্ণগঞ্জ থানা এলাকার ভাজনঘাট পঞ্চায়েতের সদস্য দিবাকরের বাড়ির ঠিক পিছনে বেশ কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় মহিলারা। তা দেখে সন্দেহ হয় তাঁদের। এরপর বস্তা খুলে পরীক্ষা করে দেখা যায়, ভিতরে রয়েছে তাজা বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কৃষ্ণগঞ্জ থানায়। পুলিশ আপাতত উদ্ধার হওয়া বোমাগুলি ঘিরে রেখেছে বলে খবর। এদিকে বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

তৃণমূলের স্থানীয় নেতা প্রভাকর সরকার বলেন, বিজেপি ভোটের দিন বুথ দখল করে ছাপ্পা মারার জন্য বোমা মজুত করেছে। ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার না করলে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...