Monday, April 6, 2026

মাথা নোয়ালেন আল্লু অর্জুন, কাজে লাগলো না “ঝুকেগা নেহি” তত্ত্ব!

Date:

Share post:

সিনেমার পর্দায় তিনি যতই ক্যারিশমা দেখান না কেন, বাস্তবে সেইসব ট্রিক কাজে লাগলো না দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun)। চাপের মুখে গণতন্ত্রের সিস্টেমের কাছে মাথা নোয়াতে বাধ্য হলেন পর্দার ‘পুষ্পা’ (Pushpa) । দেশজুড়ে সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন চলছে। তার আগেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে আল্লুর ( South Indian Superstar Allu Arjun) বিরুদ্ধে। এরপর আজ ভোটের সকালে একেবারে আমজনতার সঙ্গে সাধারণ ভাবে মিশে গিয়ে বিশেষ বার্তা দিলেন অভিনেতা।

গত শনিবার YSRCP দলের বিধায়ক শিল্পা রবি রেড্ডির নান্দিওয়ালার বাড়িতে দেখা করে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন আল্লু। সেখান থেকেই যত ঝামেলা শুরু। সুপারস্টার আসার খবর পেয়েই নেতার বাড়ির সামনে বিশাল ভিড় হয়। পুলিশকে সব সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়। এবার নির্বাচনী বিধি অনুসারে এলাকায় ভোটের আগে এমন জমায়েতের অনুমতি নেই। এরপরই আল্লু অর্জুন ও রেড্ডির বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ করেন নান্দিওয়ালা গ্রামীণ এলাকার ডেপুটি তহসিলদার পি রামাচন্দ্র রাও। সেই বিতর্ক পেরিয়ে সোমবার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের বুথে ভোট দেন আল্লু অর্জুন। জানিয়ে দেন তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

চতুর্থ দফার নির্বাচনে এদিন বাহুবলী পরিচালক এসএস রাজামৌলী, জুনিয়র এনটিআর, চিরঞ্জিবী, এমএম কিরাবাণি, পবন কল্যাণরা সাত সকালে ভোট দেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...