Thursday, June 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্লে-অফের ম্যাচে উঠেও বিপাকে কলকাতা নাইট রাইডার্স। জরিমানা করা হলো কেকেআরের ক্রিকেটার রমনদীপ সিং। রমনদীপের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই নিয়ে ম্যাচ রেফারি জানিয়েছেন, আইপিএলের শৃঙ্ঘলাবিধির ২.২০ নম্বর ধারা ভেঙেছেন রমনদীপ।

২) ইডেনে কলকাতার নাইট রাইডার্স বিরুদ্ধে খেলতে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে হারের মুখ দেখে মুম্বই। এই ম্যাচে পয়া মাঠে রান পাননি রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। এই ম্যাচে রোহিত শর্মার জন্য নাকি আলাদা পরিকল্পনা করেছিলো কলকাতা । ম্যাচ শেষে এমনটাই জানালেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী। বললেন,নিখুঁত ভাবে সেই পরিকল্পনা করেছিলাম। সেটা কাজে লাগাতে পেরে খুশি।


৩) আইপিএল-এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। আইপিএল-এ সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে তিনি। তবে রান পেলেও স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। যা নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। তবে তা নিয়ে কান দেননা বিরাট। নিজের খেলা খেলছেন তিনি। আর এরই মাঝে নিজের নতুন স্টাইল ‘স্লগ সুইপ’ শট নিয়ে মুখ খুললেন বিরাট।

৪) গতকাল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে উচ্ছ্বসিত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। এই জয়ের জন্য কৃতিত্ব দিলেন দলকে।

৫) ভারতীয় ক্রিকেট নিয়ে বড় অভিযোগ শান্তাকুমারন শ্রীসান্থের। দেশের হয়ে দু’টি বিশ্বকাপ জেতা পেসার জানিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটে বর্ণবিদ্বেষ ছিল। ভারতীয় দলে খেলার সময় তাঁকে নাকি মাদ্রাসি বলে ডাকা হত।

আরও পড়ুন- প্লে-অফে পৌঁছেও বিপাকে কেকেআর, কিন্তু কেন?

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...