Monday, April 13, 2026

তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ! কমিশনের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে বিস্ফোরক মহুয়া

Date:

Share post:

সোমবার সারা দেশের মতো বাংলাতেও চতুর্থ দফার ভোটগ্রহণ (Voting) চলছে। এদিন সকালে, নির্বাচন কমিশনের (Election Commission of India) কাজে অসন্তোষ প্রকাশ করলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। সোমবার সকালেই মহুয়ার অভিযোগ, স্বাভাবিক নির্বাচনী আচরণ বিধি (MCC) লঙ্ঘন করলে কমিশন কোনও পদক্ষেপ করছে না।

তিনি আরও অভিযোগ করেন, মোদি-শাহ নির্বাচন কমিশনের আধিকারিকদের দুই-তৃতীয়াংশের বিচারে নিয়োগ করেন। যদিও অন্যান্যবারের তুলনায় এবার ভোট অনেক বেশি শান্তিপূর্ণ হচ্ছে বলে মত মহুয়ার।

এদিন বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনার মধ্যে বড়ঞার হরিবাটিতে এক তৃণমূল কর্মীকে চড় মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। একই সঙ্গে, ৪-৫টি বাইকে ভেঙে দিয়েছে পুলিশ, এমন অভিযোগ করেছে তৃণমূল। পাশাপাশি এদিন অশান্তির ঘটনা ঘটেছে কৃষ্ণনগরেও। সকালেই তেহট্টে সিটিসিপিএম কর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। এদিন সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন ও মোদি-শাহকে ফের একহাত নিলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী‌।


Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...