Friday, April 10, 2026

কয়লা কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন অনুপ মাজির!

Date:

Share post:

কয়লা মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Maji has got bail) ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত। মঙ্গলবারের শুনানিতে বিশেষ সিবিআই আদালতের বিচারক মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন।

মঙ্গলবার সকালেই জামিনের আর্জি নিয়ে আসানসোল আদালতে (Assansol CBI Court) আত্মসমর্পণ করেন লালা ওরফে অনুপ মাজি (Anup Maji)। কয়লা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে সিবিআই-এর (CBI) তরফে অভিযোগ করা হলেও সুপ্রিম কোর্টের (Supreme Court) রক্ষাকবচ পান তিনি। সেই শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পণ করেন।আগামী ২১ মে কয়লা মামলায় শেষ চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। তার পরই ট্রায়াল শুরু হওয়ার কথা । আদালত সূত্রে খবর জামিনের আবেদন নিয়েই অনুপ আদালতের দ্বারস্থ হন। ২০২০ সাল থেকে কয়লা মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ইতিমধ্যেই বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন শুনানি শুরু হতেই জামিন পেয়ে যান লালা। আদালত সূত্রে জানা যাচ্ছে ১০ লক্ষ টাকায় শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে অনুমতি ছাড়া নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না অনুপ। আদালত নির্দেশ দিয়েছে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় যেখানে তাঁর বাড়ি, সেই এলাকার ৫০ কিলোমিটারের বাইরে যেতে পারবেন না অনুপ এবং তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে । কয়লা মামলায় তদন্তকারীদের ভূমিকায় খুশি নয় আদালত, তা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন বিচারক।

 

Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...