Saturday, April 4, 2026

লোকসভা নির্বাচনের প্রচারে আজ পুরুলিয়া ও মেদিনীপুরে জোড়া সভা অভিষেকের 

Date:

Share post:

সাত দফা লোকসভা নির্বাচনের (Loksabha Election) চার দফা শেষ হয়েছে। বাকি আরও তিন। বাংলা বিরোধীদের ‘জমিদারি’ আচরণ, এই রাজ্যের মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার কথা সবার সামনে তুলে ধরতে নির্বাচনের (Loksabha Election) দিন ঘোষণা থেকেই বঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জনসভা এবং রোড শো করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারও জোড়া জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী শান্তিরাম মাহাতোর (Santiram Mahato) সমর্থনে বাঘমুন্ডি বিধানসভার অন্তর্গত তুলিন ইউনাইটেড দুপুর গ্রাউন্ডে দুপুর একটা নাগাদ সভা করবেন অভিষেক। সেখান থেকে তিনি চলে যাবেন মেদিনীপুরে। ঘাসফুলের তারকা প্রার্থী জুন মালিয়ার (June Maliya) সমর্থনে বিকেল তিনটে নাগাদ দাঁতনে তাঁর পরবর্তী সভা রয়েছে। দুই কেন্দ্রে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো।

এর পাশাপাশি জানা যাচ্ছে আগামী ১৬ থেকে ২৩ মে পূর্ব মেদিনীপুরের টানা প্রচারের কর্মসূচি তৈরি করছে তৃণমূল কংগ্রেস। বিশেষ নজর দেওয়া হচ্ছে হলদিয়া, তমলুক, কাঁথি কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকছেনই,  তার সঙ্গে সঙ্গে দলের তারকাদেরও এখানে প্রচারে রাখা হবে বলে খবর। সেই তালিকায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, লাভলী মৈত্র, বাবুল সুপ্রিয়, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহাদের নাম রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...