Monday, April 13, 2026

শাহি সভার পরই হাওড়ায় বিজেপিতে ব্যাপক ভাঙন

Date:

Share post:

গতকাল, মঙ্গলবার হাওড়ার আমতার ‌দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁর জনসভার মাত্র একঘন্টা পরই বিজেপিতে ব্যাপক ভাঙন ধরাল তৃণমূল। উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার সমরুক হাটে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আয়োজিত এক নিবাচনী জনসভায় রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে বিজেপির হাওড়ার কয়েকজন বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেন।

শুধু বিজেপি নয়, এদিন অন্যান্য দল ছেড়েও বিভিন্ন রাজনৈতিক দলের ৭টি গ্রাম পঞ্চায়েতের ৭ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন। মন্ত্রী পুলক রায় বলেন, এদিন সিপিএমের একজন, কংগ্রেসের একজন, আইএস এফের দুইজন এবং তিনজন নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিল।

বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পরিষেবা পেয়েছে। সেইজন্য মমতা বন্দোপাধ্যায়ের গ্যারান্টি একশো আর মোদির গ্যারিন্টি জিরো। মন্ত্রী বলেন রাজ্যের পাশাপাশি উলুবেড়িয়ার মানুষ সঙ্ঘব্ধ হয়ে তৃণমূলের পাশে থেকেছে মমতা বন্দোপ্যাধায়ের পাশে থেকেছে। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস আস্থা থাকায় আজ বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন পঞ্চায়েত সদস্য সহ বিজেপির নেতারা তৃণমূলে যোগ দিয়েছে। আজ যারা চোখে পদ্মফুল দেখছে তারা আগামী ৪ তারিখে চোখে সর্ষেফুল দেখবে।





 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...