Monday, March 16, 2026

টানা ১২ ঘণ্টা লাগাতার অভিযান! রাজস্থানের খনি থেকে উদ্ধার ১৫ কর্মী, আশঙ্কাজনক ৩

Date:

Share post:

রাজস্থানের (Rajasthan) হিন্দুস্তান কপার লিমিটেডের (Hindustan Cooper Ltd) তামার খনি থেকে শেষমেশ উদ্ধার (Rescue) করা হল আটকে পড়া ১৫ কর্মীকে। বর্তমানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ইতিমধ্যে উদ্ধার করে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থিতিশীল রয়েছেন বলেই খবর। তবে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে এলাকা।

মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। কাজ শেষ হতেই তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের তার। দুর্ঘটনায় এইচসিএলের আধিকারিক-সহ ১৪ জন কর্মী আটকে পড়েন।

 

তবে মঙ্গলবার রাত থেকেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। শেষমেশ, দীর্ঘ ১২ ঘণ্টা পর সুরক্ষিতভাবে উদ্ধার করা হল আটকে থাকা ১৪ জনকেই। তবে আচমকা এমন বিপর্যয়ে আপাতত ওই খনিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় চারটি থানার পুলিশ এবং উদ্ধারকারী দল। স্থানীয় নিম কা থানার SP প্রবীণ নায়েক বলেন, ‘ফটে আটকে পড়া সকলেই নিরাপদে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।’

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...