Monday, April 6, 2026

জল্পনায় জল ঢেলে অবসর নিয়ে কী বললেন রোহিত শর্মা?

Date:

Share post:

রোহিত শর্মার অবসর নিয়ে শুরু হয়েছে বিস্তর জল্পনা। আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই অবসর গ্রহণ করতে পারেন রোহিত শর্মা, এমন প্রচার মাথাচাড়া দিয়েছে। অবশেষে এই ব্যাপারে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক কবে অবসর গ্রহণ করতে চলেছেন।

রোহিত জানিয়েছেন, এখনই তিনি অবসর নিচ্ছেন না। তিনি আরও বেশি করে ক্রিকেট খেলতে চান। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান। বিরাট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপাতত তাঁর একমাত্র ফোকাস হল আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়া। এরপর ২০২৫ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দিকেও তাকিয়ে রয়েছেন তিনি।

রোহিত বললেন, প্রায় ১৭ বছর কাটিয়ে ফেললাম। আশা করছি, আরও কয়েকটা বছর আমি টিম ইন্ডিয়ার হয়ে খেলব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব বিস্তার করতে পারব। এরপরই তিনি অধিনায়কত্ব বিতর্ক নিয়ে মুখ খুললেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া আমার কাছে যথেষ্ট গর্বের একটা বিষয়। আমি যে কোনওদিন টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেব, সেটাই কোনওদিন ভাবিনি। তবে হ্যাঁ, সবাই বলে ভালো মানুষের সঙ্গে সবকিছু ভালোই হয়।’ তিনি আরও বলেন, ‘আমি যখন ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন চেয়েছিলাম যে সকলের লড়াইটা যেন একমুখী হয়। কারণ টিম স্পোর্টসে এটাই দরকার। ব্যক্তিগত মাইলস্টোন এবং গোল নিয়ে এখানে চিন্তা করার কোনও জায়গাই নেই। আমরা ১১ জন একসঙ্গে কেমন পারফরম্যান্স করছি এবং ট্রফি জিততে পারছি কি না, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’





Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...