Friday, April 3, 2026

নিজের স্ত্রীকে অপমান করে, নারীদের উন্নয়ন কী করবে! ‘বাংলাভাগের চক্রী’ সৌমিত্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mondal) সমর্থনে জনসভা থেকে বড়জোড়ার জনসভা থেকে বিজেপি (BJP) প্রার্থী সৌমিত্র খাঁকে (Soumtra Khan) ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, যিনি নিজের সহধর্মিনীকে অপমান করেন, তিনি দেশের নারীদের কথা সংসদে কী বলবেন! বিষ্ণুপুরের মানুষের প্রয়োজনে বিজেপির বিদায়ী সাংসদ সৌমিত্রকে খুঁজে পাওয়া যায় না বলেও কটাক্ষ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন সভা থেকে বিজেপি সাংসদ তথা প্রার্থী এবং তৃণমূল প্রার্থী সুজাতার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ”যে নিজের সহধর্মিণীকে অপমান করে, নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয় সে কোনও দিন নারীদের উন্নয়ন করতে পারে! সে ভারতের নারীদের কথা বলতে পারে! সেকোনও দিন সমাজের পিছিয়ে পড়ে মানুষের অগ্রাধিকারের কথা সংসদে বলতে পারে!”তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনে করান, গতবার ২০১৯-এ লোকসভা নির্বাচনে আদালতে নির্দেশে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি সৌমিত্র। সেই সময় তাঁর হয়ে ভোট করান সুজাতা। আর যে বিধানসভা কেন্দ্র খণ্ডঘোষে সৌমিত্র প্রচার করেছিলেন, সেখানে হেরেছিল বিজেপি। এরপরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ইন্ডাসে বজ্রঘাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। তখন সৌমিত্র খাঁকে খুঁজে পাওয়া যায়নি। মণিপুর এক জওয়ান নিহত হন, যাঁর বাড়ি বিষ্ণুপুরে, সেই পরিবারের পাশে দাঁড়াননি সৌমিত্র খাঁ। কোভিডের সময় কোনও বিজেপি কর্মী গিয়ে কারও বাড়িতে খোঁজ নেননি এলাকায় মানুষ কেমন আছেন, তাঁরা খেতে পাচ্ছেন কি না, সুস্থ আছেন কি না! সেই সময় পাশে দাঁড়িয়ে ছিল তৃণমূল। সেই কারণে যাদের পাশে পাওয়া যায়, সেই তৃণমূল প্রার্থী সুজাতাকে জেতানোর আহ্বন জানান অভিষেক (Abhishek Banerjee)।

এরপরই বিস্ফোরক অভিযোগ করে অভিষেক বলেন, বিজেপি নেতা নীলাদ্রিশেখর দানা ও ওন্দার বিধায়ককে পাশে নিয়ে সৌমিত্র বাঁকুড়াকে বাংলা থেকে ভাগ করার কথা বলেছিলেন। চেয়েছিলেন জঙ্গলমহলকে ভাগ করতে। বাংলা ভাগের চক্রান্তকারী, লম্পট সৌমিত্রকে একটিও ভোট নয়- বার্তা অভিষেকের।





Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...