Sunday, April 5, 2026

সুপ্রিম রায়: মামলা চললে অর্থ তছরুপ প্রতিরোধ আইনে অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি

Date:

Share post:

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজিরওয়াল, তাঁর ডেপুটি মণীশ সিসোদিয়া সহ একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার গোটা আপ দলটাকেই ওই মামলায় যুক্ত করতে চলেছে ইডি। সেই আবহে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি শীর্ষ আলাফতে হওয়া এক মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে, আদালতে মামলা গ্রহণ করার পর ইডি অর্থ তছরুপ ধারার ১৯ এর অধীনে কোনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইডি যদি এই ধরনের কোনও অভিযুক্তকে হেফাজত চায়, তবে তাদের বিশেষ আদালতে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অভিযুক্তের আইনের ৪৫ ধারা অনুযায়ী জামিন চেয়ে জামিনের শর্ত পূরণ করার প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী জামিন পাওয়া অত্যন্ত কঠিন। কারণ এক্ষেত্রে বিচারককে ধরে নিতে হয় অভিযুক্ত এই অপরাধ করেননি এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ তিনি করবেন না। যা অত্যন্ত কঠিন একটি বিষয়। জনৈক তারসেম লাল বনাম ইডি মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ এই রায় দিয়েছে।

ওই রায়ে বলা হয়েছে, “সংশ্লিষ্ট আইনের ৪৪ ধারায় কোনও একটি অভিযোগের ভিত্তিতে পিএমএলএ-এর ধারা ৪ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধের স্বীকৃতি নেওয়ার পরে, অভিযুক্ত হিসাবে দেখানো ব্যক্তিকে ১৯ নম্বর ধারায় গ্রেফতার করার ক্ষমতা ইডির নেই।” আরও বলা হয়েছে, অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত ইডি যদি অভিযুক্তকে গ্রেফতার করে না করে থাকে, তবে বিশেষ আদালত মামলায় স্বীকৃতি নেওয়ার সময় অভিযুক্তকে সমন জারি করতে পারবে। ওয়ারেন্ট নয়। আসামি জামিনে থাকলেও সমন জারি করতে হবে।

আরও পড়ুন- লোকসভা ভোটের মাঝেই বাংলা-পাঞ্জাবে ওবিসি কোটা বাড়ানোর সুপারিশ কেন্দ্রীয় কমিশনের

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...