Saturday, April 4, 2026

গাধার পিঠে চেপে মনোনয়ন জমা নির্দল প্রার্থীর! চাঞ্চল্য বিহারে

Date:

Share post:

নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিতে এলেন গাধার পিঠে চড়ে। তবে অনামী অখ্যাত বিহারের (Bihar) এই প্রার্থী মনোনয়নের দিনই সপাটে বিজেপি সরকারের গালে যেন একটা চড় কষালেন, বলছে স্থানীয় রাজনৈতিক মহল। শুধুমাত্র নির্বাচনের মাঠে না, প্রতিটি পদক্ষেপে বিজেপির অপশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান সত্যেন্দ্র বৈঠা Satyendra Baitha)।

বিহারের গোপালগঞ্জ (Gopalganj) থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সত্যেন্দ্র। মূলত স্থানীয় সমস্যাকে দেশের নেতৃত্বদের সামনে তুলে ধরতে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর দাবি কোনও সাংসদই জিতে যাওয়ার পরে এলাকায় আর আসেন না। এলাকার সমস্যা নিয়ে সংসদে তুলে ধরা তো দূরের কথা, তাঁরা দিল্লি বা নিদেনপক্ষে পাটনায় থাকেন। তিনি নির্বাচিত হলে এলাকাতেই থাকবেন। এবং প্রয়োজন মতো সব সময়ই তাঁকে পাওয়া সম্ভব হবে বলেই তিনি নিজের সমর্থনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আর সবটাই করছেন গাধার (donkey) পিঠে চড়ে।

তবে সম্প্রতি তিনি নজরে আসেন মনোনয়ন জমা দেওয়ার দিন। গোপালগঞ্জে কেন্দ্র থেক মনোনয়ন (nomination) জমা দেওয়ার জন্যও তিনি গাধার পিঠে চড়েই যান। কেন এইভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, প্রশ্ন করতেই তাঁর দাবি, বিজেপির অপশাসনকে তুলে ধরতেই এই প্রয়াস। তিনি বলেন, “পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি এবং আমার মতো অনেক মানুষের পক্ষেই সেটা ব্যয় করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই আমি প্রচারে গাধায় চড়ায় সিদ্ধান্ত নিয়েছি।” পেট্রোল, ডিজেলের দামকে মাথায় রেখে স্থানীয় সহজলভ্য প্রাণীকেই নিজের বাহন হিসাবে বেছে নিয়ে বিজেপি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধিকে কটাক্ষ করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...