Monday, April 6, 2026

ভোটের প্রচারে রবিবার ফের রাজ্যে “ডেইলি প্যাসেঞ্জার” মোদি! দু’দিনে পাঁচ সভা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ঠিক যেন একুশ সালের বিধানসভা ভোটের ছবি। নিয়ম করে রাজ্যে আসতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেবার ৮ দফা নির্বাচনের প্রচারে কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন মোদি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। থেমে যেতে হয়েছিল ৭৭-এ ! যা নিয়ে এখনও কটাক্ষ শুনতে হয় বঙ্গ বিজেপি নেতাদের।

লোকসভা নির্বাচনের মধ্যেও একই ছবি। চলতি লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ঠিক আগে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনে রাজ্যে পাঁচটি সভা করার কথা রয়েছে মোদির। ২০ মে, সোমবার পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে ১৯ মে অর্থাৎ আগামিকাল রবিবার আসছেন মোদি।

রবিবার তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন মোদি। এর পরে ২০ মে পঞ্চম দফা ভোট চলাকালীন কাঁথি, তমলুক এবং ঘাটাল লোকসভা কেন্দ্রকে সামনে রেখে হলদিয়া এবং ঝাড়গ্রামে আরও দুটি সভা করবেন নরেন্দ্র মোদি। বিজেপি প্রার্থীদের সমর্থনে এখনও পর্যন্ত বাংলায় ১৬ টি সভা করেছেন মোদি।


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...