Saturday, April 4, 2026

ঋষি-নীতুর সম্পর্ক নিয়ে অকপট রণবীর, শৈশবের খারাপ স্মৃতি রোমন্থন অভিনেতার!

Date:

Share post:

কাপুর পরিবারের সদস্যদের সম্পর্কের সমীকরণ কেমন? বলিউডের (Bollywood industry) গ্ল্যামার জগতের ছোট বড় সব তারকার মনেই এই প্রশ্নটা কখনও না কখনও এসেছে। বিভিন্ন সময়ে বিতর্ক দানা বেঁধেছে, ভুয়ো খবর ছড়িয়েছে টিনসেল টাউনে কিন্তু রাজ কাপুর পরিবারের সদস্যরা কেউই প্রকাশ্যে ফ্যামিলি মেম্বারদের সাংসারিক বা দাম্পত্যের সমীকরণ নিয়ে মুখ খোলেননি। ব্যতিক্রম রণবীর কাপুর (Ranbir Kapoor) । শৈশবের ভাঙ্গাচোরা দিনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ‘অ্যানিম্যাল’ নায়ক। ঋষি-নীতুর (Rishi Kapoor and Neetu Singh) সম্পর্ক যে মসৃণ ছিল না তা জানিয়ে দিলেন RK স্বয়ং!

ঋষি কাপুর এবং নীতু সিং দুজনেই সত্তরের দশকে চুটিয়ে অভিনয় করেছেন সিনেপর্দায়। কর্মজগৎ থেকেই প্রেম এবং তারপর বিয়ে। যদিও ঋষির সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর সিনেমাকে বিদায় জানান নীতু। কিন্তু ভিতর থেকে মেনে নিতে পেরেছিলেন কি? সেলিব্রেটি পরিবারের দাম্পত্য কলহ বারবার বুঝিয়ে দেয় নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দেওয়া সমর্থন করতে পারেননি নীতু নিজেই। তাই কি ঋষি কাপুরের সঙ্গে নিত্যদিন অশান্তি লেগে থাকতো? ঋষি ও নীতুকে নিয়ে বিতর্ক ছিল যথেষ্ট। সেই বিষয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ছেলে রণবীর। তিনি বলেছিলেন, ‘‘আমি একটা বাংলোয় থাকি। বাবা মা নীচের তলায় থাকেন। আমি এক দিন প্রায় চার ঘণ্টা ধরে সিঁড়িতে বসে ছিলাম। রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওঁদের মধ্যে ঝগড়া হচ্ছিল। জিনিসপত্র ভাঙচুরের আওয়াজও আসছিল। সবাই এই ধরনের সময়ের মধ্যে দিয়ে যায়। আমার মা-বাবা খ্যাতনামী ছিলেন বলে সেটা সংবাদমাধ্যমে প্রকাশ পেত।’’ অবশ্য রণবীর যে সময় এই মন্তব্য করেছিলেন তখন ঋষি জীবিত ছিলেন। বাবা-মায়ের অশান্তির জন্য স্কুলে অস্বস্তি লাগত বলেও জানান রণবীর।

তবে সবটাই আজ অতীত। রণবীরের নিজের জীবনেও বিতর্ক কিছু কম ছিল না। আপাতত সে সব থেকে অনেকটা দূরে সরে এসে মা, বোন এবং স্ত্রী-কন্যাকে নিয়ে সুখেই আছেন কাপুর পরিবারের এই প্রজন্মের গ্ল্যামারাস নায়ক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...