Monday, April 13, 2026

ফের রদবদল! রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে সরাল নির্বাচন কমিশন

Date:

Share post:

পঞ্চম দফার ভোটের আগের দিন ফের বদলি রাজ্য পুলিশে। এবার পূর্ব মেদিনীপুর জেলার তিন পুলিশ আধিকারিক এবং পুরুলিয়ার এসপিকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচনের সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই, এমন পদে তাঁদের বদলির নির্দেশ দিয়েছে কমিশন। উপরোক্ত পদগুলির জন্য বিকল্প আধিকারিকদের নাম চেয়েছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, পুরুলিয়ার পুলিশ সুপার পদের দায়িত্বে থাকা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাসকেও সরানো হয়েছে। ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডুকে সরানোর নির্দেশ কমিশনের। রবিবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এই রদবদলের নির্দেশ দেন নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন ঘোষণার পরই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁকে সরানোর পর রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়েছিল। সেই মতো বিবেক সহায়, সঞ্জয় মুখার্জি এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে। সেই মতো প্রথমে  বিবেক সহায়কে ডিজি পদে বসায় কমিশন। পরের দিন আবার তাঁকে সরিয়ে রাজ্য পুলিশের ডিজি করা হয় সঞ্জয় মুখার্জিকে।

আরও পড়ুন- কমিশনের গালে ‘চড় মেরে’ পরপর আটবার! যোগীরাজ্যে বিজেপিতে নাবালকের ভোট

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...