Saturday, April 4, 2026

ভোটের আগে ফের কাশ্মীরে সন্ত্রাস! জোড়া জঙ্গি হামলায় মৃত ১

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মাঝেই বারবার শিরোনামে উঠে এসেছে কাশ্মীরের জঙ্গি হামলা (Terrorist attack in Kashmir)। পঞ্চম দফা নির্বাচনের (Fifth phase of Loksabha Election) আগেও সেই জঙ্গি সংঘর্ষের খবর। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করল জঙ্গিরা। পাশাপাশি অনন্তনাগে রাজস্থানের এক দম্পতিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা (Indian Army)।

অনন্তনাগ ও সোপিয়ান দুই জায়গাতেই জঙ্গিদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। নির্বাচনের আগে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। সূত্রের খবর জয়পুরের দম্পতি তাবরিজ ও তাঁর স্ত্রী ফারহা অনন্তনাগ জেলার ইয়ান্নার এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানেই এই জঙ্গি হামলা। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে খবর মিলেছে। আতঙ্কে হুরপুরা গ্রামের বাসিন্দারা।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...