Monday, April 13, 2026

শ্রেয়স-ঈশানের প্রতি নরম হল বোর্ড, কী করল বিসিসিআই ?

Date:

Share post:

এবার শ্রেয়স আইয়র-ঈশান কিষাণের প্রতি কিছুটা নরম হল ভারতীয় ক্রিকেট বোর্ড। বেশ কয়েকদিন আগে ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল এই দুই ক্রিকেটারকে। তবে এবার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে যুক্ত করা হয়েছে শ্রেয়স-ঈশানকে। এই প্রোগ্রামে আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেটে যে ৩০ জনের দিকে নজর রাখা হবে বলে ঠিক হয়েছে, সেই তালিকায় নিযুক্ত করা হল শ্রেয়স-ঈশানদের।

এই নিয়ে বোর্ডের এক কর্তা বলেন, “ঈশান বা শ্রেয়সের উপর বোর্ডের কোনও রাগ নেই। ঘরোয়া ক্রিকেটের প্রতি যদি ওরা শ্রদ্ধা দেখায়, নিজ নিজ রাজ্যের হয়ে খেলতে নামে এবং ভাল খেলে তাহলে আবার বার্ষিক চুক্তিতে ফেরানো হতে পারে তাদের। এনসিএ-র হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে যুক্ত করা মানে ওই দুই ক্রিকেটারকে বুঝিয়ে দেওয়া যে, তারা নির্বাচকদের নজরে রয়েছে।“

সম্প্রতি ঘোরয়া ক্রিকেটে না খেলার কারণে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়স আইয়র-ঈশান কিষাণকে। নির্বাচক প্রধান অজিত আগারকর তাঁদের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়ে দেন। তাঁর প্যানেলই আবার এনসিএ-র হাই পারফরম্যান্স মনিটরিং প্রোগ্রামে যুক্ত করেছে।

আরও পড়ুন- থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ জুটি

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...