Wednesday, March 25, 2026

গাড়ি চাপা দিয়ে মানুষ মারা নাবালকের অভিনব শাস্তি, লিখতে হবে প্রবন্ধ!

Date:

Share post:

পুনেতে ধনী বাবার নাবালক পুত্রের কীর্তি এখন সবার মুখে মুখে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে শেষে নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে দুই যবুককে খুন করে কীর্তিমান অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালক গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। তবে নাবালক হওয়ায় তাকে জামিন দেয় আদালত। সেই সঙ্গে শর্ত দেওয়া হয় তাকে দুর্ঘটনা নিয়ে একটি প্রবন্ধ লিখতে হবে। সেই সঙ্গে ১৫ দিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করতে হবে তাঁকে।

শনিবার রাতে প্রায় ২০০ কিমি প্রতি ঘণ্টা বেগে একটি পোর্সে গাড়ি চালিয়ে পুনেতে দুই বাইক আরোহী যবুককে ধাক্কা মারে। পুনের এক প্রভাবশালী বিত্তবান প্রোমোটারের ১৭ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মনোজ পাতিল বলেন, পুলিশ অভিযুক্ত ছেলেটিকে রবিবার বিকেলে পুনের হলিডে কোর্টে হাজির করে। তিনি অ্যালকোহল পান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা তা নিশ্চিত করার জন্য একটি তদন্ত শুরু হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। কিন্তু অভিযুক্তর ১৮ বছর বয়স হতে চার মাস বাকি রয়েছে। নাবালক হওয়ায় তাকে জামিন দেয় আদালত। তবে সেই সঙ্গে শর্ত আরোপও করা হয়।

আদালতের নির্দেশ ১৫ দিন তাকে ইয়েরওয়াড়া পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে হবে। মদ্যপান ছাড়ার জন্য তাকে সঠিক চিকিৎসার মধ্যে দিয়েও যেতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনার উপর তাকে একটি প্রবন্ধ লিখতে হবে। তবে হলিডে কোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে সেশন কোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিশ। সেই সঙ্গে নাবালকের বাবা যিনি নম্বর প্লেটবিহীন গাড়ি নাবালকের হাতে তুলে দিয়েছেন, এবং মদ্যপানের জন্য অনুমতি দিয়েছেন তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Related articles

মিলবে না LPG সিলিন্ডার! নয়া নির্দেশিকা কেন্দ্রের

জ্বালানি সংকটের জেরে কেন্দ্রের নতুন নীতিতে বাড়ছে বিতর্ক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জারি করা হয়েছে যেসব এলাকায়...

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান...

ভোটের আগেই দল বদল করবেন? টিকিট না পেয়েই বেসুরো মনোজ

২০২১ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জিতেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন। পাঁচ বছর পর শিবপুর বা অন্য কোনও আসনেই তৃণমূলের(TMC)...

মিডিয়াকেও ভয়! MCC-র নিয়মের সঙ্গে সংবাদ মাধ্যমের উপরও কমিশনের নিষেধাজ্ঞা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছাড়া কমিশনের দফতরের দ্বিতীয় তলাতেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা। চরম গোপণীয়তার নিদর্শন রেখে...