Monday, April 6, 2026

হানিমুনে আদৃত ও কৌশাম্বি, ‘সারপ্রাইজ ডেস্টিনেশন’ ঘিরে জোর চর্চা!

Date:

Share post:

বিয়ের আনন্দ মিটতে না মিটতেই এবার হানিমুন পর্বে মজলেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী (Adrit Roy and Koushambi Chakraborty honeymoon destination)। বাঙালি রীতি মেলে বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে এবার মধুচন্দ্রিমায় (Honeymoon ) উড়ে গেলেন টলিউডের নবদম্পতি। কিন্তু সারপ্রাইজ ডেস্টিনেশন নিয়ে অনুরাগী বা মিডিয়াকে কোন কথাই জানালেন না। শুধুমাত্র অভিনেত্রীর সোশাল মিডিয়ায় (Social media) প্লেনের ভিতর থেকে দেওয়া কয়েকটি ছবি দেখেই জল্পনা তুঙ্গে।

চলতি মাসের বর্ষণমুখর সন্ধ্যায় ঘনিষ্ঠ পরিবৃত্তে চার হাত এক হয়েছে আদৃত-কৌশাম্বির। গায়ে হলুদ থেকে রিসেপশন পার্টির নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে। কিন্তু হানিমুন নিয়ে তারকা জুটির কেউই একটা শব্দও খরচ করেননি। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নতুন বউকে সঙ্গে নিয়ে কোথায় গেলেন ‘উচ্ছেবাবু’? কেউ কেউ বলছেন অনুরাগীদের বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন আদৃত ও কৌশাম্বি, আবার কারোর মতে সব সময় প্রচারের আলোয় থাকা সেলিব্রিটি জুটি একান্ত যাপনের অনুভূতিকে প্রকাশ্যে আনতে নারাজ। সেই কারণেই কি ধোঁয়াশা? উত্তর দেবে সময়।

 

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...