Friday, March 13, 2026

মাঝ আকাশে বিরাট বিপত্তি, সিঙ্গাপুর এয়ারলাইন্সে মৃত যাত্রী!

Date:

Share post:

প্রবল প্রাকৃতিক ঝঞ্ঝায় (turbulence) বিমান পড়ার ফলে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী (Singapore) একটি বিমানে। ব্যাংককে (Bangkok) বিমানটির জরুরি অবতরণ করা হলেও দুর্ঘটনা এড়ানো যায়নি। যদিও প্রাকৃতিক ঝঞ্ঝায় (turbulence) পড়া বিমানের ওই যাত্রীর মৃত্যু কীভাবে হল তার সঠিক কারণ প্রকাশিত না হলেও মৃতের শরীরে জোরালো আঘাতের চিহ্ন স্পষ্ট। ওই বিমানের আরও প্রায় ৩০ জন যাত্রী আহত হন ঝঞ্ঝার কারণে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি লন্ডনের হিথরো (Heathrow) বিমানবন্দর থেকে সোমবার বিকালে রওনা হয়। বিমানে ২১১ জন যাত্রী ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে সেটা প্রাকৃতিক ঝঞ্ঝার (turbulence) শিকার হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে (Suvarnabhumi International Airport) জরুরি অবতরণ করে। থাইল্যান্ড প্রশাসনের সহযোগিতায় আহতদের অ্যাম্বুল্যান্সের হাসপাতাল নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

বিমানের যাত্রীরা বর্ণনা করেন, হঠাৎই বিমানটি অনেকটা উপরের দিকে উঠে যায়। অল্প সময়ের মধ্যেই সেটি এক ঝটকায় নিচে নেমে যায়। যে সব যাত্রীরা সিটবেল্ট (seat belt) পরে ছিলেন না তাঁদের অনেকেরই মাথা বিমানের ছাদের দিকে ঠুকে যায়। আবার অনেকেই লাগেজের তাকে জোরালো আঘাত পান। এই ঘটনার পরই বিমান বিশেষজ্ঞরা দাবি করছেন, এই জন্যই বিমান কর্তৃপক্ষ সিটবেল্টের ব্যবহার করতে বলেন। তাঁরা যেটা বলেন সেটা যে বিনা কারণে নয়, এই ধরনের ঘটনায় সেটা আরও একবার প্রমাণিত হল।

যদিও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিমানের পড়া কোনও নতুন ঘটনা নয়। তবে এভাবে মৃত্যুর ঘটনা বিরল। যদিও আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি পৃথিবীর উষ্ণতা (Global warming) যত বাড়ছে তত আকাশে প্রাকৃতিক ঝঞ্ঝার প্রবণতা বাড়ছে। ফলে বিমানের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ার ঘটনা বাড়ার আশঙ্কা করছেন তাঁরা।

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...