Wednesday, March 18, 2026

ঘূর্ণিঝড় রিমালের মোকাবিলায় বিশেষ সতর্কতামূলক নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

আসন্ন ঘূর্ণিঝড় রিমাল এবং কালবৈশাখীর মোকাবিলায় বাড়তি সতর্ক রাজ্য বিদ্যুৎ দফতর। মঙ্গলবার এই নিয়ে বিদ্যুৎ উন্নয়ন ভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকরা।

এদিনের বৈঠক থেকে বিদ্যুৎমন্ত্রী দফতরের সব আধিকারিকদের রিমালের মোকাবিলায় ২৪ ঘণ্টা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
ঝড়ের জেরে কোথাও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা রাখার ওপর জোর দেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। নির্বাচন চলাকালীন যাতে কোথাও বিদ্যুৎ সরবরাহের সমস্যা না হয় তার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারি চালাতে বলেন বিদ্যুৎমন্ত্রী। সবমিলিয়ে আসন্ন রিমালের মোকাবিলায় বিদ্যুৎ দফতরের গোটা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন তিনি।





 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...