Thursday, April 9, 2026

কয়লা পাচার মামলার তদন্তে এত বিলম্ব কেন? ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের

Date:

Share post:

কয়লা পাচার (Coal Smuggling) মামলার তদন্তে এত বিলম্ব কেন? ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)I মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের (CBI) বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন, বিচারে কোনওরকম বিলম্ব চায় না আদালত। ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করে ৩ জুলাই মামলার চার্জ গঠনের নির্দেশ দেন তিনি।

তবে এদিনের শুনানিতে লালাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আর্জি জানান সিবিআই-এর আইনজীবী রাকেশ সিং। তিনি জানতে চান কখন কী ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা আদালতের দেখানো পথেই চলবে। অন্যদিকে লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, তাঁর মক্কেলকে নিতুড়িয়ায় নিজের এলাকার বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে ডাকা হলে তিনি কী ভাবে উপস্থিত হবেন? বিচারক জানান, যে দিন জিজ্ঞাসাবাদে ডাকবে সিবিআই, সে দিন তাঁকে বেরোনোর অনুমতি দেওয়া হবে।


তবে এদিনের শুনানি পর্বে সব অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ দেওয়া হলেও, অসুস্থতার কারণ দেখিয়ে দু’জন আসেননি বলে খবর। পরবর্তী শুনানিতে প্রয়োজনে অ্যাম্বুল্যান্সেও তাঁদের হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।


Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...