Friday, April 3, 2026

প্লে-অফ থেকে RCB ছিটকে যেতেই বিরাটকে ঠুকলেন প্রাক্তন এই চেন্নাই ক্রিকেটার

Date:

Share post:

রাজস্থান রয়্যালসের কাছে হেরে আইপিএল-এর প্লে-অফ থেকে ছিটকে যেতেই নাম করে বিরাট কোহলিকে ঠুকলেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। পাশাপাশি আরসিবিকে একহাত নেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতে আইপিএল-এর প্লে-অফের টিকিট নিশ্চিত করেছিল আরসিবি।

এই নিয়ে অম্বতি বলেন, “ সেলিব্রেশন আর আগ্রাসন দেখিয়ে আইপিএল ট্রফি জেতা সম্ভব নয়। সিএসকে-কে হারিয়েও কেবল ট্রফি জেতা যায় না। আইপিএল ট্রফি জিততে হলে প্লে অফে ভালো খেলতে হবে।”

এদিকে আইপিএল জিততে বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে অন্য দলে যাওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। বেঙ্গালুরুর হারের পরে সম্প্রচারকারী চ্যানেলে পিটারসন বলেন, “আমার মনে হয় এবার বিরাটের ভাবার সময় এসেছে। ওকে দল ছাড়তে হবে। রোনাল্ডো, মেসিও তো দল ছেড়েছে। নিজের লক্ষ্যপূরণের জন্য বিরাটকে সিদ্ধান্ত নিতেই হবে।আমি আগেও এই কথা বলেছি। সাফল্যের জন্য বড় বড় তারকাকে দল বদলাতে হয়েছে। বিরাট এত বছর ধরে চেষ্টা করছে। আরও একবার কমলা টুপি জিতেছে। কিন্তু ওর দল ওকে হতাশ করছে। তাহলে সেই দলে থেকে কী হবে। বিরাটের আইপিএল জেতা উচিত। কিন্তু এই দলে থাকলে ও জিততে পারবে না। তাই পরের বছর ওর দল বদলানো উচিত। আমার মনে হয় ওর দিল্লি ক্যাপিটালসে যাওয়া উচিত। কারণ, ও দিল্লির ছেলে।”

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট দাম ১৭ লক্ষ টাকা, সোশ্যাল মিডিয়ায় আইসিসিকে একহাত ললিত মোদির

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...