Wednesday, April 1, 2026

ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল আইপিএল-এর এই দলের কোচের কাছে

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের পর আর রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচের পদে থাকবেন না তিনি। ইতিমধ্যে টিম ইন্ডিয়ার কোচ পদের জন্য বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই। তবে এরই মধ্যে জানা যাচ্ছিল বেশ কয়েক প্রাক্তন ক্রিকেটারকে ভারতের কোচ পদের জন্য বেশ কয়েকজনকে প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তারা হলেন রিকি পন্টিং, অ্যান্ডি ফ্লাওয়ার, স্টিফেন ফ্লেমিং এবং গৌতম গম্ভীর। আর এই নিয়ে এবার মুখ খুললেনন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। জানালেন তাঁর কাছে প্রস্তাব এসেছিল টিম ইন্ডিয়ার কোচ হওয়ার।

এই নিয়ে পন্টিং বলেন, “ জাতীয় দলের কোচ হতে আমার ভালই লাগবে। কিন্তু আমি বাড়িতেও সময় কাটাতে চাই। ভারতীয় দলের কোচ হলে সেই সময়টা পাব না। তাছাড়া আইপিএল দলের কোচিংও করাতে পারব না। ভারতের কোচ হতে গেলে এই সব কিছু ছেড়ে দিতে হবে আমাকে। জাতীয় দলে থাকতে গেলে ১০-১১ মাস সময় দিতে হয়। আমার এখন যা জীবনযাপন তার সঙ্গে এই সময়টা দেওয়া কঠিন। আমি নিজের মতো সময় কাটাতে চাই।সাধারণত এই ব্যাপারগুলো আগে সোশাল মিডিয়ায় আসে, তারপর আমাদের কাছে। তবে একথা সত্যি যে আইপিএল চলাকালীন একাধিকবার কথাবার্তা হয়েছে। মূলত ওরা জানতে চেয়েছিল আমি আবেদন করব কি না। আমার আগ্রহ কতটা সেটাই জানতে চেয়েছিল।“

এখানেই না থেমে পন্টিং আরও বলেন, “ আমার পরিবার এবং সন্তানেরা গত পাঁচ সপ্তাহ ধরে আমার সঙ্গে রয়েছে। ওরা প্রতি বছরই আসে। আমার ছেলেকে বলেছিলাম যে, ভারতীয় দলের কোচ হওয়ার সুযোগ এসেছে আমার কাছে। তাতে ও বলল, নিয়ে নাও দায়িত্ব। আমরা কয়েক বছরের জন্য ভারতে থেকে যাব। ওরা ভারতকে এতটাই ভালবাসে। এখানকার ক্রিকেট সংস্কৃতি ওদের খুব পছন্দের। কিন্তু আমার পক্ষে এখন এই দায়িত্ব নেওয়া সম্ভব নয়।“

আরও পড়ুন- তারকা মিডফিল্ডারকে ছাড়ছে মোহনবাগান, কিয়ান এবার চেন্নাইয়ানে : সূত্র

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...