Friday, April 3, 2026

ঘূর্ণিঝড়ের দোসর ভরা কোটাল! উত্তাল সাগর, দুর্যোগের প্রহর গুনছে বাংলা

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone Remal Update)। ফের তছনছ হওয়ার আশঙ্কা করছে সুন্দরবন! আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে, রবি ও সোমবার কলকাতায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হবার আশঙ্কা থাকছে। অতিবৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ২৬ মে মধ্যরাতে সাগরে আছড়ে পড়বে রিমাল সাইক্লোন (Remal Cyclone)। ঐদিন আবার ভরা কোটাল থাকায় আয়লার স্মৃতি ফেরার আশঙ্কা করছেন সাগরের মানুষ। যেসব জায়গায় বাঁধের অবস্থা খুব একটা ভাল নয় সেই সব জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে। কাঁচা বাঁধগুলি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সব ফ্লাড সেন্টারগুলি খুলে রাখার জন্য।

হাওয়া অফিস বলছে ঘণ্টায় প্রায় ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ। ল্যান্ডফলের সময় গতিবেগ প্রায় ১৩৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা থাকছে। কলকাতাসহ শহরতলির বিভিন্ন জেলায় প্রায় ৮০-৯০ কিমি বেগে ঝড় হবে। বাড়বে বৃষ্টির দাপট। সুন্দরবন এবং পূর্বমেদিনীপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রিমাল। শনি বা রবিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। সাগরের কাছাকাছি কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে।

 

এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সিকিম পাহাড়।তরাই ডুয়ার্সে হড়পা বান আসতে পারে। শুক্রবার রাতের দিকে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। পরে তা ৭০ কিমিতে যেতে পারে। ২৫ মের সকালে এই গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা থেকে বেড়ে ৮০ কিমি পর্যন্ত যেতে পারে। এরপর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ২৬ মের সকালে উত্তর বঙ্গোপসাগরে ১০০-১০০কিমি প্রতি ঘণ্টা হবে যা সর্বোচ্চ ১২০ কিমি পর্যন্ত বাড়বে। শনিবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়বে।


 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...