Friday, June 26, 2026

ভোটের সকালে মন্দিরে পুজো তৃণমূল প্রার্থী সুজাতার, “পাগল-ছাগল” কটাক্ষ সৌমিত্রকে

Date:

Share post:

আজ, শনিবার সকাল থেকেই রাজ্যের ৮টি কেন্দ্রে শুরু হয়েছে ষষ্ঠ দফা ভোট গ্রহণ। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসনটি। এবার এখানে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁয়ের মুখোমুখি তাঁর প্রাক্তন স্ত্রী তৃণমূলের সুজাতা মণ্ডল। যে সুজাতা গতবার সৌমিত্রর জয়ের কাণ্ডারি ছিলেন, এবার সেই দু’জন সম্মুখ সমরে। আজ, ভোটারদিন সাত সকালে বাড়ি থেকে বেরিয়েই সোজা মন্দিরে পুজো দেন সুজাতা মণ্ডল। ছিন্নমস্তা মন্দিরে পুজো দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী।

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূলের সুজাতা মণ্ডলের তরজা শুরু থেকেই ভোটের বাজার গরম করেছে বার বার। এবার ভোটের দিনও সেই ধার বজায় রেখে প্রাক্তন স্বামীকে নজিরবিহীন কটাক্ষ সুজাতার।

সুজাতা মণ্ডল এদিন নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে “পাগল-ছাগল” বলে কটাক্ষ করলেন। তাঁর কথায়, “পরপর ২ বার সাংসদ হয়েও তিনি কোনও কাজ করেননি। বিজেপির লোকেরাই ওর বিরুদ্ধে পোস্টার দিয়েছে। আমি ওকে আমার প্রতিপক্ষ বলে মনে করি না। বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। তবে লাভ হবে না। মানুষ রয়েছে তৃণমূলের সঙ্গে।

আরও পড়ুন- মেদিনীপুরে বিজেপি প্রার্থীকে ঢুকতে বাধা, অগ্নিমিত্রাকে ঘিরে প্রবল বিক্ষোভ

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...