Friday, April 3, 2026

ঢোক গিলে কমিশনের তথ্যপ্রকাশ: কেন্দ্রে ‘হাওয়া’ বদলের ইঙ্গিত, দাবি সিপিআইএমের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে আইনের যুক্তি দেখিয়েও ষষ্ঠ দফা নির্বাচনের দিন সম্পূর্ণ ভোটারের পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। যে তালিকা আইনের যুক্তি দেখিয়ে প্রকাশ করা সম্ভব নয় বলে দাবি করেছিলেন কমিশনের আইনজীবী, সেই তালিকা প্রকাশিত হওয়ার পর নতুন ‘ইঙ্গিতে’র দাবি সিপিআইএমের। কমিশনের এই পদক্ষেপকে ‘হাওয়া বদলের’ ইঙ্গিত বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

ষষ্ঠ দফা নির্বাচনের শেষে কোথায় পায়ের তলায় মাটি পায়নি সিপিআইএম। কর্মীর অভাবে শেষে বুথে এজেন্ট বসাতে ছুটোছুটি করতে হয়েছে বাম প্রার্থীদের। তবে কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর অদক্ষতাকে কাঠগড়ায় বসিয়েছেন সেলিম। ইভিএমের গোলমাল নিয়ে যেভাবে তৃণমূল সরব হয়েছে শনিবার একইভাবে সরব হতে শোনা গেল সেলিমকেও।

শনিবারই ফর্ম ১৭-সি প্রকাশ করে প্রতিটি কেন্দ্রের ভোটার সংখ্যা, ভোট শতাংশ ও ভোটদাতার প্রকৃত সংখ্যা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অথচ এই নির্বাচন কমিশনই শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছিল ১৭-সি প্রকাশ করা সম্ভব নয়। তারপরেও তাঁদের এই পালাবদলে কেন্দ্রে পালাবদলের আশা দেখছেন সিপিআইএম নেতারা।

শনিবার মহম্মদ সেলিম বলেন, “বিজেপি, কেন্দ্র সরকারও নির্বাচন কমিশনকে নিজেদের এক্তিয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। কমিশন যে দিলেন এটার মধ্যে বুঝতে হবে, আইন পাল্টায়নি, নিয়ম পাল্টায়নি। কিন্তু হাওয়া পাল্টাচ্ছে। তা নাহলে যারা দুদিন আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমরা তথ্য দেব না, আজকে তথ্যটা আপলোড করলেন।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...