Wednesday, June 24, 2026

শনির সকালে ভ্যাপসা গরম, আজই তৈরি হবে ঘূর্ণিঝড়! তৈরি প্রশাসন

Date:

Share post:

দুর্যোগের প্রহর গুনছে বাংলা। শনিবারের সকাল থেকেই উত্তাল সাগর, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানমন্ত্রক সূত্রে খবর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় রবিবার মধ্যরাতে ১০০-১২০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী সাইক্লোন(Cyclone)। বঙ্গোপসাগরে আজই গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের পথে এগোতে চলেছে। উপকূলে সতর্ক প্রশাসন।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে। জেলায় অতিরিক্ত বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলার (NDRF) তিনটি বাহিনী রয়েছে কাকদ্বীপ, সাগর এবং গোসাবায়। উপকূল এলাকার প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্রতটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ কাকদ্বীপ মহকুমার ফেরি সার্ভিস। রবি ও সোমবার দু’দিনই দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।গত ছ’ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়েছে নিম্নচাপ। সাগর দ্বীপ থেকে তা এখন ৩৮০ কিলোমিটার দূরে। ক্যানিং থেকে দূরত্ব ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে মধ্য – বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। । ২৬ তারিখ দিনভর বৃষ্টির (Rain)পূর্বাভাস রয়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে।২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ‘যশ’ (Cyclone Yaas) আছড়ে পড়েছিল বাংলা-ওড়িশার উপকূলীয় অঞ্চলে। এবারও সেই ২৬ মে ধেয়ে আসছে ‘রেমাল’।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...