Saturday, March 14, 2026

তিরন্দাজিতে নজির ভারতীয় মেয়েদের, বিশ্বকাপে টানা তৃতীয়বার সোনা জিতলেন জ্যোতি-পরনীত-অদিতিরা

Date:

Share post:

তিরন্দাজিতে নজির ভারতীয় মেয়েদের। তিরন্দাজি বিশ্বকাপে টানা তৃতীয়বার সোনা জিতল ভারতের মহিলা কমপাউন্ড দল। এবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনালে তুরস্ককে ২৩২-২২৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা বেনম, পরনীত কৌর এবং অদিতি স্বামী। তুরস্কের দলে ছিলেন হাজাল বরুন, আয়েসা বেরা সুজের এবং বেগম যুবা। ভারতের মেয়েরা প্রাধান্য বজায় রেখে সোনা জিতে নেয়। জ্যোতি, পরনীত ও অদিতির সামনে দাঁড়াতেই পারেননি তাঁরা।

চলতি বিশ্বকাপে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তাঁরা। এরপর কোয়ার্টার ফাইনালে বাই পায় ভারতীয় দল। সেমিফাইনালে আমেরিকাকে ২৩৩-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন জ্যোতি, পরনীত, অদিতিরা। তারপর ফাইনালে তুরস্ককে ৬ পয়েন্টে ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল তাঁরা।

ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এমন সাফল্য এই প্রথম। সোনা জেতার সুযোগ রয়েছে মিক্সড ডাবলসেও। তবে মেয়েরা সাফল্য পেলেও বিশ্বের এক নম্বর ভারতীয় পুরুষ কমপাউন্ড দলকে এবার পদকহীন থাকতে হল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তারা হেরে গিয়েছে।

আরও পড়ুন- সুনীলের শেষ ম্যাচে সমর্থকদের পাশে চাইছেন ইগর স্টিম্যাচ

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...