Saturday, April 4, 2026

মহিলাদের অসম্মানের জবাব EVM-এ পড়ছে, ষষ্ঠ দফার শেষে দাবি তৃণমূলের

Date:

Share post:

একদিকে যখন মহিলাদের সশক্তিকরণের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন, সেখানে বারবার বাংলার মহিলাদের অসম্মানের নিদর্শন রাখছেন বিজেপি কর্মী থেকে প্রার্থী, এমনকি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় বাহিনীও। শনিবার ষষ্ঠ দফার নির্বাচনের শেষে বাংলার মহিলাদের অসম্মানের নিদর্শন তুলে ধরে সরব রাজ্যের শাসকদল।

ষষ্ঠ দফার নির্বাচনে বিজেপির ঝাড়গ্রামের প্রার্থীর সামনে মারধর করা হয় ভোটদানের লাইনে দাঁড়ানো এক মহিলাকে। আবার ঘাটাল কেন্দ্রে এক মহিলার যৌন নিগ্রহে অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটপর্বের শেষে তৃণমূলের নিশানায় বিজেপির মহিলা অসম্মানের নীতি। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, রাজ্যে উন্নয়ন নিয়ে কোনও বার্তা দেওয়ার নেই বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে মহিলারাই সব থেকে বেশি পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সরকারের। তাই বিজেপি রাজ্যের মহিলাদের অসম্মানকেই নিজেদের লক্ষ্য করে নিয়েছে।

তবে বিজেপির এই মহিলাদের অসম্মানের চক্রান্ত বাংলার মানুষ ভেস্তে দিয়েছে। শনিবার ভোটের হারের নিরিখে তৃণমূলের দাবি, রাজ্যের মানুষ বিশেষত মহিলারা যে হারে ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেছেন, তাতে প্রমাণিত বিজেপির চক্রান্তকে তাঁরাই পরাজিত করেছেন।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...