Monday, June 22, 2026

আজ দেশ জুড়ে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

Date:

Share post:

অষ্টাদশ লোকসভার নির্বাচনের (Loksabha Election) প্রাক-সমাপ্তি পর্বে আজ দেশ জুড়ে ৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ। তার মধ্যে বাংলার ৮টি কেন্দ্র। এদিন বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে সকাল সাতটা থেকে শুরু হলো ভোটগ্রহণ পর্ব। অন্যান্য দফার মতো নির্বাচনের এই পর্বেও বেশ কিছু হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা হবে আজ।

দেশের পরিস্থিতি বিচার করলে, শনিবার উত্তরপ্রদেশের (UP) ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৪, হরিয়ানার ১০টি, বিহারের ৪০টির মধ্যে ৮ আসন, ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে ৪টিতে এবং ওড়িশায় ২১-এর মধ্যে ৬টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ৭টি এবং জম্মু ও কাশ্মীরের ৫টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১টিতে ভোট হচ্ছে এই পর্বে। হরিয়ানায় ভোটের লড়াইয়ে রয়েছেন, প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (কারনাল), শিল্পপতি নবীন জিন্দল (কুরুক্ষেত্র) এবং কংগ্রেসের রাজ বব্বর (গুরুগ্রাম কেন্দ্র)। উত্তর-পূর্ব দিল্লি থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করছেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তাঁর বিপরীতে রয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি। আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ প্রার্থী করেছেন তাঁর ভাই ধর্মেন্দ্রকে। পুরীতে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের লড়াইয়ে অনন্তনাগ-রাজৌরিতে পিডিপি সভানেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) ভাগ্য পরীক্ষা আজ।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...