Monday, June 22, 2026

ভোট প্রচারে আজ বসিরহাট-বারাসতে মমতা, ডায়মন্ড হারবারে অভিষেক

Date:

Share post:

সপ্তম দফার লোকসভা নির্বাচনকে (Loksabha Election) মাথায় রেখে আজ ভোটপ্রচারে বিধাননগরে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধাননগরের বৈশাখী থেকে মিছিল শুরু হয়ে যাবে কেষ্টপুর পর্যন্ত। মমতার সঙ্গে মিছিলে পা মেলাবেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। এ ছাড়া মিছিলে থাকার কথা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসুরও (Sujit Bose)। শনিবার বসিরহাট (Basirhat Loksabha) লোকসভাতেও প্রচারে যাবেন মমতা। তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের হয়ে হাড়োয়া সার্কাস ময়দানে সভা করবেন দলনেত্রী।

ভোটের প্রচারে আজ নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিকেল পাঁচটা নাগাদ বজবজের চড়িয়াল মোড় থেকে পূজালী পুরসভা পর্যন্ত হবে এই রোড শো। স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে ঘাসফুলের কর্মী সমর্থকরা এই বর্ণাঢ্য মিছিলে হাঁটবেন।


 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...