Wednesday, June 24, 2026

রক্তাক্ত তমলুক, মহিষাদলে খুন তৃণমূল কর্মী! বিক্ষিপ্ত অশান্তি পূর্ব মেদিনীপুরে

Date:

Share post:

ভোটের আগের রাতেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূল নেতাকে (TMC leader) খুনের অভিযোগ। অভিযোগের আঙুল উঠছে বিজেপির (BJP )দিকে। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে পুলিশ। ভোটের আগের রাতে মহিষাদলের তৃণমূল কর্মী শেখ মইবুলকে পিটিয়ে মারার অভিযোগ ওঠায় ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করলে নির্বাচন কমিশন (Election Commission of India)।

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। পটাশপুর বিধানসভার নৈপুর অঞ্চলের ১৫ নং বুথে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। এর পাশাপাশি বিরুলিয়া এবং ময়নার বাকচায় আক্রান্ত তৃণমূল কর্মী। পাশাপাশি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে “চোর” স্লোগান উঠতেই মেজাজ হারালেন প্রাক্তন বিচারপতি। হলদিয়ার বারঘাসীপুরে ২ সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ বামপ্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের। ভোট শুরুর এক ঘণ্টা কাটতে না কাটতেই নজরে পূর্ব মেদিনীপুর।


 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...