Saturday, April 4, 2026

টিম ইন্ডিয়ার কোচ কি হবেন গম্ভীর? নির্ভর করছে শাহরুখের ওপর

Date:

Share post:

লখনউ সুপার জায়ান্ট থেকে ২০২৪ আইপিএল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। আর কলকাতার হাত ধরতেই আইপিএল-এর ফাইনালে শ্রেয়স আইয়রের দল। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে, ভারতীয় দলের কোচের পদের জন্য বিসিসিআইয়ের প্রথম পছন্দ গম্ভীর। কেকেআর মেন্টরও ইচ্ছা প্রকাশ করেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ হওয়ার। এখন প্রশ্ন তবে কি পরের মরশুমে কলকাতার মেন্টর থাকবেন না গম্ভীর? জানা যাচ্ছে, এই বিষয় পুরো ছেড়ে দিচ্ছেন কেকেআর কর্নধার শাহরুখ খানের ওপর। সূত্রের খবর, আইপিএল ফাইনালের পর কেকেআর শাহরুখ খানের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গম্ভীর।

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। দ্রাবিড়ের পর দেশীয় হিসাবে বোর্ডের প্রথম পছন্দ গম্ভীর। জাতীয় দলের দায়িত্ব নিতে আপত্তি নেই কেকেআর মেন্টরের। কিন্তু বাধা কলকাতার সঙ্গে চুক্তি। বলিউড বাদশার অনুমতি পেলে তবেই গম্ভীর কথা এগোবেন বোর্ড কর্তাদের সঙ্গে। তবে কেকেআর সূত্রের খবর, দেশের স্বার্থে নারাজ হবেন না বলিউড বাদশা।এখন দেখার শেষমেশ কী সিদ্ধান্ত নেন গম্ভীর।

আইপিএলে গত দু’বছর লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গম্ভীর। শাহরুখ লখনউ থেকে এক রকম ছিনিয়ে নিয়ে এসেছিলেন গম্ভীরকে। যে কোনও মূল্যে তাঁকে মেন্টর হিসাবে পেতে চেয়েছিলেন। শাহরুখের সেই লক্ষ্য অনেকটাই সফল। আইপিএলে মেন্টর হিসাবে গম্ভীরের সাফল্যই তাঁর সম্পর্কে উৎসাহী করেছে বোর্ড কর্তাদের।

আরও পড়ুন- মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে সিন্ধু

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...