Friday, April 3, 2026

রবিবাসরীয় প্রচারে জনসভা, রোড শো অভিষেকের

Date:

Share post:

ভোটের আগে শেষ রবিবার, তাই প্রচারের ঝাঁঝ বাড়াতে চাইছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ দুপুর দুটো নাগাদ বসিরহাটের (Basirhat) তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাদুড়িয়াতে সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি এদিন বিকেলে নিজের কেন্দ্রে রোড শো করবেন অভিষেক (Abhishek Banerjee road show in Diamond Harbour)।

আগামী ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচন। গত ২৩ মে থেকে নিজের কেন্দ্রে টানা প্রচারে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত সন্তোষপুর অটোস্ট্যান্ড থেকে রবীন্দ্রনগর থানা পর্যন্ত রোড শো করবেন তিনি। বিকেল সাড়ে চারটে নাগাদ এই রোড শো শুরু হওয়ার কথা। সকাল থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি। গোটা রাস্তা জুড়ে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর ছবি ও কাটআউট সাজানো হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় বেলুন ও ফেস্টুনের ব্যবস্থাও থাকছে। তবে এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের গতিবিধির দিকেও নজর রাখছে তৃণমূল কংগ্রেস।


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...