Saturday, March 14, 2026

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বাংলা বিনোদনে, নন্দনে বন্ধ সিনেমা দেখা! 

Date:

Share post:

দুর্যোগের বাংলায় সাইক্লোন রেমালের (Remal Cyclone) প্রভাব পড়লো বিনোদন জগতে (Entertainment Industry)। রবিবাসরীয় বাঙালিয়ানার অন্যতম অঙ্গ হিসেবে জুড়ে যাওয়া সিনেমা দেখার আনন্দ আজ উপভোগ করতে পারছেন না শহরবাসী। ঘূর্ণিঝড়ের (Cyclone Remal landfall alert) ভয়াবহতার কথা মাথায় রেখে আগাম সর্তকতা মূলক ব্যবস্থা হিসেবে রবিবার নন্দন (Nandan) প্রেক্ষাগৃহে সব শো বাতিল ঘোষণা করল কর্তৃপক্ষ। ব্যবসায়িক ক্ষতি মেনে নিতে পারছেন কি প্রযোজক পরিচালকরা?

কলকাতার নন্দন প্রেক্ষাগৃহ উইকেন্ডে হাউসফুল থাকে। এই রবিবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজ আর সিনেমা দেখতে পারবেন না দর্শকরা। নন্দন কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু ওই চত্বরে অনেক গাছ রয়েছে যা ঝড়ের ফলে উপড়ে গিয়ে প্রাণহানির আশঙ্কা রয়ে যাচ্ছে। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত সব সিনেমার শো বাতিল করা হয়েছে। নন্দন ১ এবং নন্দন ২ মিলিয়ে তিনটি করে মোট ছ’টি ছবি চলছে। এই মুহূর্তে তালিকায় ‘আলাপ’, ‘দাবাড়ু’, ‘নয়ন রহস্য’, ‘এটা আমাদের গল্প’, ‘তাহাদের কথা’, ‘মির্জা’ রয়েছে। প্রতিটি ছবি যে যথেষ্ট সাফল্য এনেছে তা বলাই বাহুল্য। কিন্তু পরিচালক এবং প্রযোজকরা বলছেন দর্শকদের কথা মাথায় রেখে নন্দন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত। বিনোদনের প্রয়োজন আছে বটে কিন্তু সেটা মানুষের জীবনের উর্ধ্বে নয়। যদিও আগামী সপ্তাহে কোনও বাড়তি শোয়ের ব্যবস্থা করা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নন্দন কর্তৃপক্ষ কিছু জানায়নি। সূত্রের খবর পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ রাধা স্টুডিওতেও (Radha Studio) এদিন ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।


 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...