Tuesday, March 31, 2026

মালয়েশিয়া ওপেনের ফাইনালে হার সিন্ধুর

Date:

Share post:

শেষরক্ষা হল না। মালয়েশিয়া ওপেন ফাইনালে উঠেও হারের মুখ দেখলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। ফাইনালে তিনি হারলেন বিশ্বের সাত নম্বর চিনের ওয়াং ঝিয়ের কাছে। ম্যাচের ফলাফল ২১-১৬, ৫-২১, ১৬-২১। এই হারের ফলে দু’বছরেরও ট্রফি খরা কাটাতে পারলেন না সিন্ধু। শেষবার ২০২২ সালে সিন্ধু সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন।

রবিবার শুরুটা ভালো করলেও, শেষরক্ষা করতে পারেননি সিন্ধু। রবিবার ফাইনালে আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতিয় শাটলার। প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন দু’বার অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা। প্রথম গেম ২১-১৬ ব্যবধানে জিতে নেন সিন্ধু। চাপের মুখে সার্ভিসেও একাধিক বার ভুল করেন ঝি।তবে দ্বিতীয় গেমে থেকেই ছন্দপতন ঘটে সিন্ধু। দ্বিতীয় গেমের শুরুতে কিছুটা চাপে পড়ে যান সিন্ধু। এক সময় ১-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়। তারপর আর লড়াইয়ে ফিরতে পারেননি। একপেশে ভাবে ২১-৫ ব্যবধানে গেম জিতে ম্যাচে সমতা ফেরান ঝি। তৃতীয় গেমের শুরুতে আবার আগ্রাসী মেজাজে দেখা যায় সিন্ধুকে। যদিও সিন্ধুকে সমানে সমানে লড়াই করেছেন চিনা প্রতিপক্ষও। এক সময় ১১-৩ ব্যবধানে এগিয়ে যাওয়া সিন্ধু পিছিয়ে পড়েন ১৩-১৫ পয়েন্টে। এরপর কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি সিন্ধু। শেষ পর্যন্ত ১৬-২১ ব্যবধানে গেম হেরে মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়ন হলেন না তিনি।

আরও পড়ুন- আজ আইপিএল-এর মহারণ, কী বলছে চেন্নাইয়ের আকাশ ?






Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...