Monday, June 22, 2026

প্রায় ২১ ঘণ্টা পরে কলকাতা বিমানবন্দরে উড়ান চালু

Date:

Share post:

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পরে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (Airport) বিমান পরিষেবা চালু হল। পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা দেয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান (Flight)।

রেমালের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা কলকাতা (Kolkata) বিমানবন্দরে বিমান (Flight) ওঠানামা বন্ধ থাকে৷ আবহাওয়া দফতর-সহ সব সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্তের নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ৷ প্রবল হাওয়ায় বিমান চলাচলে ঝুঁকি থেকে যায়, তাই এই সিদ্ধান্ত। মোট ৩৯৪ বিমান ওঠানামা বন্ধ ছিল। বাতিল বিমানগুলির যাত্রীরা পুরো অর্থ ফেরত পাবেন। এমনকী ওই সংস্থার অন্য বিমানে যাত্রার সুবিধাও চাইলে নিতে পারেন।

কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিককালে দুর্যোগের কারণে ২১ ঘণ্টা বিমান বন্ধ থাকার নজির নেই। যাত্রী হয়রানি এড়াতে অনেক আগেই একথা ঘোষণা করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধা হলেও, বিমানবন্দর কর্তৃপক্ষ মতে, সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিল।







Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...