Friday, April 3, 2026

বহিরাগতরা আসে-যায়, বিপদে ঘরের ছেলেই পাশে দাঁড়ায়: BJP-কে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

ভোটের সময় আসে বিজেপির ভোটপাখিরা। কিন্তু সারাবছর পাশে থাকে তৃণমূল। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্রের বিষ্ণুপুরে মঙ্গলবার প্রচারসভা করেন সাংসদ-প্রার্থী তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, যখন বিপদ হয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়। রেমালে দুর্গতদের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বহিরাগত বিজেপি দেখা পাওযা যায়নি। একই সঙ্গে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সাংসদ। জানান, গত ১০ বছরে তিনি ৫৫৮০ কোটি টাকার কাজ করেছেন। আগামী ১০ হাজার কোটি টাকার কাজ করবেন।

অভিষেক (Abhishek Banerjee) জানান, যে কোনওকাজ শুরু করার আগে তিনি ডায়মন্ড হারবারে আসেন। তাঁর কথায়, এখানে আমি ভোট চাইতে আসিনি। কারণ, এই কেন্দ্রে আমার পরিবারের বৃহত্তর অংশ। পরিবারের কাছে কেউ ভোট চায় না। এই বিষ্ণুপুরের কাছে ঘরের ছেলে অভিষেকের আবদার বিষ্ণুপুরে ৭০ হাজারের বেশি ব্যবধান করতে হবে।

এরপরেই বিজেপির বিরুদ্ধ তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, কোভিডের সময় কমিউনিটি কিচেন খুলে তিনি স্থানীয় মানুষদের খাবারের ব্যবস্থা করেন। আমফানে পাশে দাঁড়ান। রেমালে দুর্যোগর মধ্যেও সোমবার সন্ধেয় দুটি ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের খোঁজ নেন। কোনও প্রয়োজন আছে কি না জানতে চান। তাঁর কথায়, যখন বিপদ হয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়। কিন্তু বহিরাগতদের দেখা মেলে না।

সিপিএম আমলের কালোদিনের কথা স্মরণ করে অভিষেক বলেন, সেই সময় স্থানীয়রা ভোট দিতে পারতেন না। বাড়িতে গিয়ে ধমক-চমক দেওয়া হত। কিন্তু এখন তৃণমূল জমানায় তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পান। দেশের মধ্যে ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি ব্যবধানে জিতবে বলে প্রত্যয়ী তৃণমূল প্রার্থী।







Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...