Monday, April 6, 2026

টিম ইন্ডিয়ার কোচের পদে এগিয়ে গম্ভীর :সুত্র

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়তে চলেছেন রাহুল দ্রাবিড়। তিনি আর ভারতীয় দলের কোচ থাকবেন না বলেই জানিয়েছেন। এরই মধ্যে নতুন কোচের জন্য বিজ্ঞাপণও দিয়েছে বিসিসিআই। আর সূত্রের খবর টিম ইন্ডিয়ার কোচের দৌঁড়ে নাকি এগিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। তিনিই নাকি হতে চলেছেন ভারতীয় দলের পরবর্তী কোচ। এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমে এমনটাই নিশ্চিত কড়েছেন আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক।

সেই ক্রীড়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই নাকি গম্ভীরের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নতুন কোচের নাম জানিয়ে দেবে বিসিসিআই।

কলকাতার মেন্টর হওয়ার পরই কেকেআরকে আইপিএল-এ চ্যাম্পিয়ন করেছেন গম্ভীর। জানা যাচ্ছে, গম্ভীরের কাজে সন্তুষ্ট বিসিসিআই। সম্প্রতি আইপিএল ফাইনালের পর বোর্ড সচিব জয় শাহ-এর সঙ্গে দীর্ঘ আলোচনাও করতে দেখা যায় কেকেআর মেন্টরকে।

আড়ও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে কি প্রস্তুতি ম্যাচে খেলবেন বিরাট? এল বড় আপডেট

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...