Monday, June 8, 2026

আজ ভোট প্রচারে মমতা- অভিষেকের রোড শো, জনসভা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) শেষ দফার প্রচারে জোড়া রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেল তিনটে নাগাদ দমদম লোকসভা কেন্দ্রের (Dumdum Loksabha Constituency) তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটি বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করবেন তৃণমূল(TMC ) সুপ্রিমো। এরপর বিকেল পাঁচটায় এন্টালি মার্কেট থেকে পার্ক সার্কাস সাত মাথা মোড় পর্যন্ত দ্বিতীয় রোড শো। সন্ধ্যা ছটা নাগাদ দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়ের (Mala Roy) নির্বাচনী প্রচারে বেহালা চৌরাস্তাতে জনসভা করবেন মমতা।

প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুদিন ধরে একাধিক কর্মসূচি বাতিলের পর আজ নিজের লোকসভা কেন্দ্রে জনসভা এবং রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুপুর দুটো নাগাদ সেঞ্চুরি প্লাইউড গ্রাউন্ডে জনসভা করার পর বিকেল চারটে নাগাদ কামারপোর পালের মোড় থেকে সরিষা পর্যন্ত বর্ণাঢ্য রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...