Monday, April 6, 2026

নিউটাউন আবাসনের সেপটিক ট্যাঙ্কে উদ্ধার মাংসের টুকরো! বাংলাদেশের সাংসদের দেহাংশ?

Date:

Share post:

বাংলাদেশের সাংসদ আনোয়ারউল আজিম আনারের খুনের রহস্য ভেদ করতে আরও কিছুটা এগোলো তদন্তকারী সংস্থা। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল দেহাংশ। প্রায় সাড়ে তিন কেজি ওজনের হলুদ মাখানো টুকরো করা মাংস উদ্ধার হয়। তবে ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত তদন্তকারী অফিসাররা নিশ্চিত করছেন না ওই উদ্ধার হওয়া মাংস আদৌ বাংলাদেশের সাংসদের কিনা।

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা আভাস পেয়েছেন যে সাংসদের দেহের টুকরো সেপটিক ট্যাঙ্কে থাকতে পারে। সেই মতোই মঙ্গলবার সোয়ারেজ লাইন এবং সেপটিক ট্যাংক খুলে দেখা হয়। সেখান থেকেই উদ্ধার হয় এই মাংস। অভিযুক্ত কসাই জিহাদ জানিয়েছিল, মাথার টুকরো অন‌্য দুই অভিযুক্ত মোস্তাফিজুর ও ফয়জল অন‌্যান‌্য টুকরোর সঙ্গে আলাদা ট্রলিতে পুরেছিল। ওই টুকরোগুলি দু’জন বনগাঁ সীমান্তের কাছে যশোর রোডের উপর ফেলে দেয়। যদিও সেই অংশও পাওয়া যায়নি।

এদিকে এরমধ্যেই তদন্তে গতি আনতে পলাতক ৪ অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিআইডি। মূল অভিযুক্ত আখরাউজ্জামান ছাড়াও সিয়াম, মুস্তাফিজুর রহমান ও ফয়জলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে বলে জানিয়েছে সিআইডি। যেকোনও বন্দর বা বিমান বন্দরে এদের দেখলেই তৎক্ষণাৎ আটকের নির্দেশ দেওয়া হয়েছে।

খুনের আগে বেশ কিছুদিন নিউ টাউনের একটি হোটেলে ছিলেন খুনিরা। সেখান থেকে ওই শপিং মলে গিয়ে বিভিন্ন জিনিস কিনেছিল তারা। মঙ্গলবার সেই শপিংমলে যান বাংলাদেশের গোয়েন্দারা। ঢাকা পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ বলেন, সঠিক পথেই তদন্ত এগোচ্ছে। বাকি দেহাংশ উদ্ধারের বিষয়ে তাঁরা আশাবাদী বলেও জানান। গোয়েন্দা প্রধানের দাবি, তাঁদের কাছে ইতিমধ্যে যা তথ্যপ্রমাণ রয়েছে তাতে এই অপরাধীদের সাজা দিতে বেগ পেতে হবে না।

আরও পড়ুন- বিশ্বকাপ দলে জায়গা না হওয়ার পর কী কথা হয়েছিলো রোহিতের সঙ্গে? ফাঁস করলেন রিঙ্কু

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...